কোভিড-১৯ মোকাবেলার অস্ত্র বানালো চীন!

৩০ মার্চ, ২০২০ ১৮:৪২  
কোভিড-১৯ মহামারীতে বিশ্বব্যাপী ৩২,০০০ হাজার মানুষ মারা গেছে। এই করোনাভাইরাস মোকাবেলায় চীনা বিজ্ঞানীরা এমন একটি ক্ষুদ্র উপাদান আবিষ্কার করেছেন যা ঔষধ কিংবা যৌগিগ বস্তু নয়। রোববার এক টুইটে এই তথ্য জানিয়েছে গ্লোবাল টাইমস। টুইটে বলা হয়েছে, "চীনা বিজ্ঞানীরা করোনা মোকাবেলাতে একটি নতুন অস্ত্র তৈরি করেছেন।"তারা বলেছে, আমরা ইতোমধ্যে একটি ন্যানোমেটরিয়াল আবিষ্কার করেছি যা ৯৬.৫% - ৯৯.৯% পর্যন্ত ভাইরাসটিকে শোষণ এবং নিষ্ক্রিয় করতে পারবে। আর এর মাধ্যমে স্বাস্থ্যসেবাতে যুক্ত হলো, এনজাইমের মতো বৈশিষ্ট্যযুক্ত ন্যানোম্যাটরিয়াল। তবে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য বিভাগ এনআইএইচ জানিয়েছে, বিজ্ঞানীরা ন্যানোমেটরিগুলির যথাযথ সংজ্ঞায়ন করেননি। খুবই ছোট পরিসরে আংশিকভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ন্যানোমিটারে পরিমাপে ক্ষুদ্র আকারে চিহ্নিত করা হয়েছে। এনআইএইচ জানিয়েছে, "ফার্মাসিউটিক্যালের নকশায় এই ন্যানোটেকনোলজি ব্যবহার করা যাবে এবং এটি ক্যান্সারের মতো নির্দিষ্ট অঙ্গ বা কোষে থেরাপির কার্যকারিতা বাড়িয়ে তুলতে পারে।"